1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফয়সাল-আলমগীরকে জিজ্ঞাসাবাদে কলকাতায় যাবে বাংলাদেশের প্রতিনিধি দল ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে আলোচনায় সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

সহ্যের সীমা পেরিয়ে গেলে মহাবিপদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫
  • ৯৫ Time View

muhitবর্তমানে দেশে আন্দোলনের নামে যা চলছে তা মেনে নেয়ার মতো নয়। সহ্যের সীমা  পেরিয়ে গেলে এটা সবার জন্য মহাবিপদ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত  আলোচনা সভায়  তিনি এ কথা বলেন।

আন্দোলনের নামে যা হচ্ছে তা আন্দোলন নয় মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ‘এটা প্রতিহিংসা পরায়ণতা, জঘন্য ও অসামাজিক কাজ। স্বাভাবিক চলার পথকে রুদ্ধ করা হয়েছে। মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। এটাকে দমন না করলে দেশ টিকবে না। সহ্যের সীমা পেরিয়ে গেলে মহাবিপদ হবে। আশা করি বিরোধীদের শুভ বুদ্ধির উদয় হবে।’

তিনি বলেন,‘ কাস্টমস ব্যবস্থাপনা এমন সমন্বয়ের মাধ্যমে করতে হবে যেন ব্যবসায়ীরা সহজেই তাদের কাজ সমাধা করতে পারেন। উত্তম সেবা পেতে পারেন। আবার এমন ব্যবস্থাও নিতে হবে যেনো জঙ্গিবাদীরা সুবিধা না পায়।’

অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে বিশ্বব্যাপী মুক্তবাজার অর্থনীতিকে গুরুত্ব দেয়া হচ্ছে। ভবিষ্যতে শুল্ক ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। কাস্টমস কর্মকর্তাদের কাজ কমে যাবে। তবে সীমান্তে সমন্বয় সাধন করে ব্যবসায়ে সহায়তা বাড়াতে কাস্টমস গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

কাস্টমস দিবস নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সীমান্ত ব্যবস্থাপনায় কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের অর্থনৈতিক উন্নয়নে এর গুরুত্ব অপরিসীম। বর্ডার ব্যবস্থাপনা বিজিবি, পুলিশ, কাস্টমস ও ব্যবসায়ীদের সমন্বয়ে হলে ট্রেড ফ্যাসিলিটি বাড়বে।’

অনুষ্ঠানে শুল্ক আদায়ে সহায়তা ও কাস্টমস প্রদানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্টকহোল্ডার ও শুল্ক প্রশাসনের কর্মকর্তাসহ ২০ জনকে ডব্লিউসিও এর মেরিট সার্টিফিকেট প্রদান করা হয়।

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ ও এনবিআরের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ