1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

নরসিংদীতে ডাকাত সন্দেহে ৭ জনকে পিটিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫
  • ১০০ Time View
dakatনরসিংদী সদর উপজেলায় ডাকাত সন্দেহে সাতজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

নরসিংদী সদর থানার ওসি আবুল কাশেম জানান, রোববার রাত ৩টার দিকে সদর উপজেলার ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

ওসি বলেন, “রাতে ডাকাত ডাকাত চিৎকার শুনে এলাকাবাসী বেরিয়ে আসে এবং সন্দেহভাজন কয়েকজনকে ধরে পিটুনি দেয় বলে আমরা জানতে পেরেছি।” তবে তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত জানাতে পারেননি তিনি। হতাহতদের পরিচয়ও জানা যায়নি। ওসি বলেন, নিহতদের লাশ ভাটপাড়া থেকে সদরে আনার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ