1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

শ্বশুরবাড়ির পুকুর থেকে জামাইয়ের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫
  • ১২৯ Time View

marderনোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামে শ্বশুর বাড়ির পুকুর থেকে বাহার উদ্দিন নামের এক জামাইয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে।

নিহত মো. বাহার উদ্দিন (৪৭) ফেনী জেলার সেকান্তরপুর গ্রামের হাফিজ উল্ল্যার ছেলে। তিনি পূর্বে ডাকাত দলের সদস্য থাকলেও বর্তমানের ওই পেশায় নেই বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাহার উদ্দিন দুই তিনদিন আগে তার শ্বশুর বাড়ি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড ইয়ারপুর গ্রামের তোফায়েল মিয়ার নতুন বাড়িতে বেড়াতে আসেন। রোববার সকালে স্থানীয়রা মসজিদের পুকুরের পানিতে বাহারের মৃতদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাহারের পায়ে প্যারালাইসেস জনিত সমস্যা রয়েছে। ধারণা করা হচ্ছে ভোরের কোন একসময় পুকুর ঘাটে গিয়ে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। নিহত বাহার উদ্দিনের বিরুদ্ধে ফেনীর দাগনভূঞা থানায় ডাকাতি মামলা রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ