1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

কোকোর জানাজায় যাবেন আ.লীগ নেতারা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫
  • ৯৯ Time View

maya23আওয়ামী লীগ নেতারা বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে সদ্য প্রয়াত আরাফাত রহমান কোকোর জানাজায় অংশ নেবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী সমর্থক জোট আয়োজিত বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

গতকাল শনিবার প্রধানমন্ত্রী গুলশানে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না পারার প্রসঙ্গে মায়া বলেন, ‘বিএনপি এমন একটি দল তারা সম্মান নিতেও জানে না দিতেও জানে না।’

এসময় বিএনপিকে বেয়াদবের দল বলে আখ্যায়িত করেন মায়া। তিনি বলেন, ‘একজন মা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকজন মাকে সমবেদনা জানাতে গিয়েছিলেন। কিন্ত দরজা বন্ধ করে বেগম খালেদা জিয়া শুয়েছিলেন, যা খুবই দুঃখজনক এবং শিষ্টাচার বহির্ভূত। এতকিছুর পরও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর লাশ বাংলাদেশে এলে আমরা সবাই তার জানাজায় অংশগ্রহণ করব।

খালেদা জিয়ার উদ্দেশে মায়া বলেন, ‘আপনার জীবদ্দশায় আর কোনোদিন আন্দোলন সংগ্রাম হবে না। কারণ এই শোকের দিনেও হরতাল ডাকেন। সাধারণ মানুষকে কষ্ট দেন। পেট্রোল বোমা মেরে মানুষকে হত্যা করেন। এটা বড় দুঃখজনক। এই অবরোধ হরতাল দিয়ে আর কোনো কাজ হবে না। জনগণ রূখে দাঁড়িয়েছে। কোথাও কোনো হরতাল হয়নি।’

আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, সাংঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ