1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’ মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি পুনঃঅর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এমটিবির চুক্তি

লক্ষ্মীপুরে যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫
  • ১২৮ Time View

marder pলক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় যৌতুকের জন্য চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী পলি বেগমকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এ ঘটনার পর থেকে স্বামী সুমন হোসেন ও শ্বশুর আবুল কালামসহ পরিবারের অন্যরা পলাতক রয়েছেন। পুলিশ রোববার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত গৃহবধূ পলি বেগমের বড় ভাই মনির হোসেন অভিযোগ করে বলেন, “গত কয়েক বছর আগে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের  আবুল কালামের ছেলে সুমনের সঙ্গে পলি বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে  সুমন ও শ্বশুর আবুল কালাম যৌতুকের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন চালাত পলির উপর।দাবীকৃত অংশের কয়েক দফা যৌতুকের টাকাও দেয়া হয়েছে তাদেরকে। গত শুক্রবার আমার বোনকে যৌতুকের টাকার জন্য বেদম মারধর করে স্বামী সুমনসহ পরিবারের লোকজন। এতে সে গুরুতর আহত হয়। এর জের ধরে একই কায়দায় শনিবার দুপুরেও শারীরিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে পলি গুরুতর আহত হয়। বিকালে সে মারা যায়। এরপর থেকে শ্বশুর বাড়ির লোকজন এলাকায় প্রচার করছে বিষ পান করে সে আত্মহত্যা করেছে। আমার বোনকে যৌতুকের জন্য পরিবকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের বিচার চাই। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে।”

সদর থানার এসআই রুবেল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ