1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’ মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি

বাস পোড়ানো মামলায় হুকুমের আসামি খালেদা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারি, ২০১৫
  • ১০৭ Time View

khaledaরাজধানীর যাত্রাবাড়ীতে বাসে আগুন দেয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ওই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে। রাজনৈতিক কর্মসূচিতে নাশকতার মামলায় এই খালেদা জিয়াকে আসামি করা হলো।

হামলাকারী হিসেবে ৫০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া সাংবাদিক নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলসহ দলের জ্যেষ্ঠ ১৮ নেতাকে ঘটনার পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।

শনিবার বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি (নম্বর-৫৯) দায়ের করেন যাত্রাবাড়ী থানার এসআই কে এম নুরুজ্জামান। মামলার এজাহারভুক্ত ৫০ জন আসামির মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, শিমুল বিশ্বাস, শিরিন সুলতানা, সেলিমা রহমান, রিজভী আহমেদ, বরকত উল্লা বুলু, আমান উল্লাহ আমান, হাবিবুন নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল, বিএনপির প্রেস উইংয়ের সদস্য সাইরুল, দিদার, সালাউদ্দীন আহমেদ, আবদুল কাইয়ূম কমিশনারের নাম রয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছোড়া হলে ২৮ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে অন্তত সাতজনের অবস্থা আশঙ্কাজনক। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ