1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

বিবি গভর্নরের সাথে ইআরএফ প্রতিনিধি দলের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মার্চ, ২০১২
  • ১৮৩ Time View

ইকোনোমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ) নবনির্বাচিত প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

রোববার ইআরএফ সভাপতি খাজা মাঈন উদ্দিন এবং সেক্রেটারি জেনারেল আব্দুর রহিম হারমাছি নেতৃত্বে তারা আনুষ্ঠানিক ভাবে তার সাথে দেখা করেন।

এ সময়  তারা দেশের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা, মুদ্রানীতি, কৃষি, এসএমই সহ সার্বিক অর্থনীতি নিয়ে আলোচনা করেন।

এছাড়া অর্থনৈতিক রিপোর্টারদের অর্থনৈতিক বিবিধ বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ করেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া সর্বশেষ পদক্ষেপসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রকাশনাসমূহ ইআরএফ প্রতিনিধি দলকে দেন।
গভর্নর ইআরএফকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়াও সিনিয়র কনসালটেন্ট এন্ড এ্যাডভাইজার টু গভর্নর জনাব মোঃ আল্লাহ্ মালিক কাজেমী দেশের মুদ্রানীতি ও অর্থনৈতিক বিষয়ে তাদের সাথে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বেগম নাজনীন সুলতানা, গভর্নরের আরেক অর্থনৈতিক পরামর্শক ড. হাসান জামান, নির্বাহী পরিচালক মো. আহসান উল্লাহ, নির্বাহী পরিচালক মো. জাহাঙ্গীর আলম,  মহাব্যবস্থাপক, গভর্নর সচিবালয় এ.এফ.এম. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলে অন্যদের মধ্যে মনোয়ার হোসেইন, বদিউল আলম, জীবন ইসলাম, হাসান আরিফ,  মীর মোস্তাফিজুর রহমান, আশরাফুল ইসলাম, শাকিলা জেসমিন ও সাইফুল ইসলাম দিলাল উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ