1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

পুলিশ-বিজিবির পাহারার মধ্যেই বাস-ট্রাকে পেট্রলবোমা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫
  • ৭৯ Time View

trak24রাজশাহীর কাপাশিয়ায় পুলিশ ও বিজিবির পাহারার মধ্যেই যাত্রীবাহী বাস ও ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুঠিয়া থানার এসআই গোলাম মোস্তফা জানান, রূপসী পরিবহনের বাসটি ছিল বিজিবি সদস্যদের তিনটি গাড়ির পেছনে। পুঠিয়া থানার টহল পুলিশ মতিহার থানা এলাকা থেকে গাড়িগুলো পেছন থেকে নিয়ে আসছিল। কাপাশিয়া থেকে একশ গজ পূর্ব দিকে এলেই দুর্বৃত্তরা লাঠিসোটা নিয়ে বাসের গতিরোধ করে। এসময় তারা বাসটিতে পেট্রোল ছিটাতে থাকলে বাসে থাকা ৪৮ যাত্রী নেমে আসেন। এরপর তারা বাসটিতে পেট্রোলবোমা নিক্ষেপ করে। পেছন থেকে পুলিশের গাড়ি পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় দমকল বাহিনীর স্টেশন অফিসার মাহবুব আলম জানান, রূপসী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১৪৬) বাসটি পুড়ে গেছে। মাছবাহী একটি ট্রাক আংশিক পুড়ে গেছে। দমকল বাহিনীর সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বাসটি পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রী হতাহত হননি। আগুন নেভানোর পর বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে। নাশকতাকারীদের গ্রেফতারে পুলিশ ওই এলাকায় অভিযান শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ