1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

খালেদাকে রাজনীতি থেকে বিদায় জানাতে হবে: ইনু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০১৫
  • ১০৭ Time View

enu uতথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, “আগুনে মানুষ পোড়ানোর আসামি বেগম খালেদা জিয়ার জায়গা সংলাপের টেবিল নয়, কারাগার। কারণ বেগম খালেদা জিয়াকে রেখে বাংলাদেশ উন্নতি ও শান্তির পথে আর এগুবে না। বেগম খালেদা হচ্ছে রাজনীতির শনি ও দুষ্টগ্রহ। সরকারের সমালোচনা করার আগে আগুনে মানুষ পোড়ানোর আসামি ওই বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিদায় করার সিদ্ধান্ত নিতে হবে। আগুনে মানুষ পোড়ানোর ঘটনা বন্ধ না করলে বেগম খালেদা জিয়াকে গ্রেফতার না করার আবদার হবে জাতির সঙ্গে রসিকতার শামিল। তাই তাকে রাজনীতি থেকে বিদায় জানানো ছাড়া অন্য কোনো পথ নেই।”

শনিবার সকাল ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইনু এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “ক্ষমতা পাগল, রাজাকার পাগল বেগম খালেদা জিয়া উন্মাদ হয়ে গেছেন। তার কাছে মুসল্লিদের ইজতেমা ও বাচ্চাদের পরীক্ষারও দাম নেই। পৃথিবীর অন্যদেশে এ রকম উন্মাদ নেতা-নেত্রীকে যেভাবে মোকাবেলা করা হয় সেভাবেই বাংলাদেশে মোকাবেলা করা হবে।”

ঢাকায় টেলিভিশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, “এটা নিয়মিত বৈঠকের অংশ। এ বৈঠক থেকে নাশকতা বন্ধে গণমাধ্যমের সহযোগিতা চাওয়া হয়েছে।”

পরে সার্কিট হাউজে তথ্যমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়। এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু হেনা মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সোহেল রেজা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন ও যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, আহম্মেদ আলী প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ