1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সেনবাগে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০১৫
  • ১৬৮ Time View

noyakhaliনোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে সিপা বিশ্বাস (২২) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, সিপার স্বামী বেসরকারি এনজিও ব্র্যাকের স্থানীয় কর্মকর্তা আকুল বিশ্বাস লাশ উদ্ধারের পর থেকে পলাতক রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বছর তিনেক ধরে ব্র্যাক এনজিওর কর্মকর্তা পরিবার নিয়ে ছাতারপাইয়া বাজারের পাশে সোলেমান ব্যাপারীর বাড়ি ভাড়া করে থাকতেন। বৃহস্পতিবার সকালে প্রতিবেশিরা জানালা দিয়ে দেখতে পান, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস দেয়া সিপার ঝুলন্ত লাশ। তাদের দেয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে নিয়ে সিপার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় আকুল বিশ্বাস ঘরে ছিলেন না।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ