1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সন্ত্রাস বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্পিকারের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০১৫
  • ১০৭ Time View

shirin sharminজাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, “ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস বন্ধ করতে হবে। চলমান রাজনৈতিক সংকটের সমাধান করতে হবে।

বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রাজনৈতিক সহিংসতায় আহত ব্যক্তিদের দেখতে গেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পিকার এসব কথা বলেন।

ড. শিরীন শারমিন চৌধুরী সাম্প্রতিক সময়ে দুষ্কৃতিকারীদের পেট্রলবোমা হামলায় আহত ও ঝলসে যাওয়া রোগীদের চিকিৎসা ও তাদের পরিবারের অবস্থার খোঁজখবর নিয়েছেন।

তিনি হাসপাতালে চিকিৎসাধীন ২১ জন রোগীর প্রত্যেককে জাতীয় সংসদের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।

জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম. ফিরোজ, হুইপ মো. শহিদুজ্জামান সরকার, হুইপ ইকবালুর রহিম, হুইপ মো. শাহাব উদ্দিন, হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন), হুইপ মাহবুব আরা বেগম গিনি, অনুমতি হিসাব সম্পর্কিত কমিটি’র সভাপতি আবদুল মতিন খসরু এবং হাজী মো. সেলিম এমপি এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ