1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

খালেদার নির্দেশেই পেট্রলবোমায় হত্যা: হানিফ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০১৫
  • ১১০ Time View

hanif14আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, “জনগণ এই অবরোধ কর্মসূচির সমর্থন না দেয়ার কারণে বিএনপি নেত্রীর নির্দেশে সন্ত্রাসীরা পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করে, গাড়ি পুড়িয়ে আতঙ্ক সৃষ্টি করে তাদের কর্মসূচি সফল করার চেষ্টা করছে। সেই হিসেবে এই সমস্ত হত্যাকাণ্ডের দায়ভার বিএনপি নেত্রী এড়িয়ে যেতে পারেন না। হুকুমদাতা হিসেবে অবশ্যই বিএনপি নেত্রীর দায় আছে। পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা, গাড়ি পুড়িয়ে সরকারি সম্পত্তি বিনষ্ট করা এটা কোনো দেশের রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত  হতে পারে না। এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে কঠোর হস্তে দমন করার জন্য সরকারি আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। যারা পেট্রলবোমা মেরে নাশকতা সৃষ্টি করছে তাদের ইতিমধ্যে শনাক্ত করে তালিকা তৈরি করা হয়েছে এবং তাদের ধরার চেষ্টা করা হচ্ছে।”

বৃহস্পতিবার বেলা ১২টায় কুষ্টিয়ায় তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্বাবনী মেলা উদ্বোধনের  আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

‘খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কিনা’ এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, “তাকে গ্রেফতার করা হবে কি হবে না তা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপার।”

হানিফ সাংবাদিকদের উদ্দেশে করে বলেন, “যারা পেট্রলবোমা নিক্ষেপ করছে তাদের ফুটেজ দেখান, নাম ঠিকানা এবং তথ্য দেন। আপনারা যদি আগেই আইন-শৃঙ্খলা বাহিনীকে এই তথ্যগুলো দিতেন তাহলে আরো আগেই এদেরকে ধরা সম্ভব হতো। দেশে যা হচ্ছে তা রাজনীতির কোনো অংশ না, এটা বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড আর সন্ত্রাসীদের যেভাবে নির্মূল করা হয় এদেরকেও সেভাবে নির্মূল করা হবে।”

এ সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, সিনিয়র তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ