1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন

‘জনগণ সঙ্গে আছে, দুর্যোগ মোকাবেলায় সক্ষম হবো’

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারি, ২০১৫
  • ১১২ Time View

hasina2প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “দেশের জনগণ আমাদের সরকারের সঙ্গে আছে। তাই প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হবো।”

বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশের উন্নয়নের জন্য অন্যদের মুখাপেক্ষী হয়ে থাকার দিন শেষ হয়ে এসেছে।” নিজস্ব সম্পদ ব্যবহার করে কীভাবে দেশকে এগিয়ে নেয়া যায় সে ব্যাপারে সবাইকে উদ্যোগী হবার আহবান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ, এখানে প্রকৃতির সঙ্গে সঙ্গে মনুষ্য সৃষ্ট কিছু দুর্যোগকেও আমাদের সামাল দিতে হয়। বাংলাদেশের মানুষ জানে আমি দেশের মানুষের জন্যই কাজ করছি, তাই আমার বিশ্বাস, আমি এবারও সব দুর্যোগ কাটিয়ে উঠে এগিয়ে যাবো।”

তিনি বলেন, “আমরা যে টার্গেট ঠিক করেছি যে, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। সেই পথে এগোতে হলে আমাদের সীমিত সম্পদকেই ব্যবহার করে এগিয়ে যেতে হবে। আমাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে, ধারের অর্থের ওপর থেকে নির্ভরতা কমিয়ে আনতে হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ