1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

রাজধানীতে শতাধিক হাতবোমাসহ ৫ শিবির নেতাকর্মী আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারি, ২০১৫
  • ৯১ Time View

cocktel26রাজধানীর মহাখালীর একটি বাসা থেকে বুধবার সকালে শতাধিক হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ সময় ছাত্রশিবিরের ৫ নেতা-কর্মীকে আটক করা হয়।

ঢাক‍া মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল এসএমএসে জানানো হয়, আটক শিবির নেতাকর্মীদের কাছ থেকে ১৩০টি হাতবোমা, দুই লিটার পেট্রোল, এক কেজি গানপাউডারসহ নাশকতা চালানোর অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- শিবিরের বনানী থানার সভাপতি মোস্তাফিজুর রহমান (২৩), কর্মী জয়নাল আবেদিন (২০), আরিফুজ্জামান আরিফ (১৮), আতিয়ার রহমান (২২) ও খালিদ সাইফুল্লাহ।
বনানী থানার অপারেশন অফিসার আবু বকর বলেন, ভোর ৪টার দিকে মহাখালীর টিবি গেইট এলাকার একটি ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে শিবির নেতাকর্মীদের আটক করা হয়। ওই বাসা থেকে ১৩০টি হাতবোমার পাশাপাশি দুই লিটার পেট্রোল, এক কেজি গান পাউডার, ১০ কেজি পাথরের টুকরো ও তিন কেজি তারকাঁটা উদ্ধার করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ