1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

জাবি ভিসির বাসভবনে ককটেল নিক্ষেপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০১৫
  • ১০৮ Time View

cocktel5জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামের বাসভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাস্থল থেকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আল আমিন সেতুর নেতৃত্বে অসিম আহম্মেদ অনিক নামে এক ছাত্রকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা। তিনি দর্শন বিভাগের ৪০ তম ব্যাচের ছাত্র ও শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের একটি দল উপাচার্যের বাসভবন সংলগ্ন স্থান থেকে আরেকটি ককটেল উদ্ধার করে। পরে রাত ১০টার দিকে আটক ছাত্রদল নেতা অনিককে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ