1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

নোয়াখালীতে ট্রাক ও সিএনজিতে আগুন, আটক ১৫

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫
  • ১০৯ Time View

noyakhaliবিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ১৪তম দিনে নোয়াখালীতে ট্রাক ও সিএনজিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় চালক ও হেলপার নিরাপদে বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে রোববার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৫নেতাকর্মীকে আটক করে।
সোমবার সকালে জেলা শহর মাইজদীতে এ ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে বিএনপির ১৪ ও জামায়াতের এক নেতাকর্মী রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে শহরের বড় মসজিদ মোড় এলাকায় ঝটিকা মিছিল বের করে একটি সিএনজি অটোরিক্সায় আগুন ধরিয়ে অবরোধকারীরা। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে, সকাল ৮টার দিকে শহরের সোনাপুর-চৌমুহনী সড়কের মফিজ প্লাজার সামনে থেমে থাকা একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় আগুন দেখে গাড়িতে থাকা চালক ও হেলপার দ্রুত বের হয়ে আসায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সকালে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে সড়কের উপর থেমে থাকা একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অবরোধকে ঘিরে সকল ধরনের সহিংশতা এড়াতে জেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও সকল ধরনের নাশকতা রোধে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন ও বিভিন্ন সড়কের পুলিশের পাশা-পাশি বিজিবি টহলে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ