1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

রায়গঞ্জে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫
  • ১২৪ Time View

lash mসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় হাফিজুল ইসলাম খান (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সে একই উপজেলার বক্ষ্রগাছা ইউনিয়নের কালিয়াবিল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
সোমবার তার লাশ উদ্ধার করা হয়।
সংবাদ পেয়ে রায়গঞ্জ সার্কেলের এএসপি মাহমুদ কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।
রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, ভোররাতে উপজেলার ধানগড়া ব্রিজের কাছ থেকে হাফিজুল ইসলামের সিএনজিচালিত অটোরিকশারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের তনেশ্বরদিগি এলাকায় একটি ক্ষেতের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। পরে ১১টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, হাফিজুলকে দুই হাত বেধে, গলায় গামছা পেঁচিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। কারা কি কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি। এ ঘটনায় রায়গঞ্জ থানায় মামলা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ