1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
হত্যা মামলায় সাবেক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছের ২ দিনের রিমান্ডে সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার : হুইপ রুহুল কুদ্দুস দুলু রাজধানীতে ব্লক রেইড: গ্রেফতার ৫৮ উচ্চশিক্ষার মানোন্নয়নে নবীন শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য: ইউজিসি চেয়ারম্যান ভোলায় গাঁজাসহ দুইজন আটক মহামারি চুক্তির গুরুত্বপূর্ণ অংশে চূড়ান্ত আলোচনা শুরু নেত্রকোণায় ভিক্ষাবৃত্তি বন্ধে ৪ জনকে পুনর্বাসন সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান ওপেনএআইকে ঘিরে অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের আইনি লড়াইয়ে বড় মোড় গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন

তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জানুয়ারি, ২০১৫
  • ৮৩ Time View

road accident2রাজধানীর তেজগাঁওয়ে বিজয় স্মরণী মোড়ে সড়ক দুর্ঘটনায় মো. তারেক (৩৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। সোমবার ভোর সাড়ে পাঁচটায় ট্রাকের ধাক্কায় একটি সিএনজি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন জানান, সোমবার ভোর পাঁচটার দিকে তেজগাঁও থানার বিজয় স্মরণী মোড়ে একটি ট্রাক একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় সিএনজিতে থাকা দু’জন যাত্রীকে গুরুতর আহতবস্থায়  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, নিহত তারেক সোমবার ভোরে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন। তার বাড়ি রংপুর জেলার গঙ্গচুড়া এলাকায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ