1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

রাজধানীতে বাসে পেট্রোল বোমা, কলেজ ছাত্রী দগ্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫
  • ১০৮ Time View

pettrol bomaরাজধানী সংসদ ভবন এলাকায় বাসে পেট্রোল বোমা ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। এতে দুই কলেজ ছাত্রীসহ বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। বাসটি মিরপুর যাচ্ছিল। আজ রবিবার বেলা পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ কলেজ ছাত্রীরা হলেন সাথি আক্তার (১৯) ও জ্যোতি আক্তার (১৯)। বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে মাইমুনা আক্তার নামে তাদের আরেক বন্ধু আহত হন। তাদের সবারই বয়স প্রায় ১৯। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ইডেন কলেজের ছাত্রী বলে জানা গেছে। দগ্ধ ও আহত ছাত্রীরা জানান, তারা পাঁচ বন্ধু কলেজ থেকে বাসে চরে মিরপুরে বাসায় ফিরছিলেন। বেলা পৌনে ২টার দিকে গাড়িটি সংসদ ভবন রোডে খেজুরবাগানে পৌঁছলে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে তারা তিনজনসহ বেশ কয়েকজন দগ্ধ ও আহত হন। অন্য আহতদের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ