1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে

অবরোধ শুধু মিডিয়া আর বিবৃতিতে: মেনন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫
  • ৭৬ Time View

menonnবেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘বাংলাদেশের কোথাও অবরোধ চলছে না। যেটা চলছে সেটা সন্ত্রাসী কর্মকাণ্ড। অবরোধ আছে পত্রিকা, টেলিভিশন আর তাদের বিবৃতিতে।

যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়িতে শনিবার বিকালে কমরেড অমল সেনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে অমল সেন স্মৃতি রক্ষা কমিটি আয়োজিত স্মরণসভায় তিনি এ সব কথা বলেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, ‘তারা সংলাপ চায়। আমরাও চাই সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান হোক। কিন্তু শর্ত জুড়ে দেওয়া আর গণতন্ত্র ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের মানসে চাওয়া সংলাপ অর্থবহ হবে বলে মনে করি না।’

তিনি সরকারের সমালোচনা করে বলেন, ‘সরকার নতুন বেতন কাঠামোর নামে বৈষম্য সৃষ্টি করছে। কর্মচারীদের দাবি ছিল ১:৫ অনুপাতে বেতন ও ভাতা নির্ধারণ করা। কিন্তু, সর্বনিম্ন আট হাজার আর সর্বোচ্চ ৮০ হাজার টাকা করে অনুপাতটি ১:১০ করা হয়েছে।’

রাশেদ খান মেনন একটি সমৃদ্ধ দেশ গড়তে অমল সেনের নীতি আদর্শে বলীয়ান হতে সকলের প্রতি আহ্বান জানান।
ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, মুস্তফা লুৎফুল্লাহ এমপি, শেখ হাফিজুর রহমান এমপি প্রমুখ।

এ দিকে, অমল সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাকড়ি স্কুল মাঠে দুদিনব্যাপী স্মরণমেলাও শুরু হয়েছে। মেলায় পসার সাজিয়ে বসেছে অর্ধশতাধিক দোকানি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ