1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

রাজধানীতে দুই বাসে আগুন : জবি ছাত্রী দগ্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০১৫
  • ৮৮ Time View

bus fire17রাজধানী ঢাকায় শনিবার সকালে ২টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজধানীর কদমতলী থানার রায়েরবাগে অজ্ঞাত ব্যক্তিরা বাসে আগুন দেয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীসহ ৪ জন দগ্ধ হয়েছেন। এ ছাড়া রাজধানীর বাইরে শুক্রবার রাত থেকে কয়েকটি বাস ও ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটে। এদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ঘোষিত অবরোধের ১২তম দিন চলছে।

জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর মিরপুর-১৩ নম্বর এবং ও পৌনে ৯টার দিকে কদমতলী থানার রায়েরবাগে এই আগুন দেয়ার ঘটনা ঘটে। রায়েরবাগে বাসে দেয়া আগুনে দগ্ধ হয়েছেন সুলতানা ইসলাম নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের এক ছাত্রী।

সকাল ৯টার দিকে ক্লাস থাকায় নারায়ণগঞ্জ থেকে ‘স্বদেশী পরিবহনের’ বাসটিতে সুলতানা ইসলাম বিশ্ববিদ্যালয়ে আসার পথে রায়েরবাগে অজ্ঞাত কয়েকজন তাতে আগুন ধরিয়ে দেয়। দ্রুত নামার আগেই সুলতানাসহ ৪-৫ জন দগ্ধ হন।

স্থানীয়রা উদ্ধার করে সুলতানা ইসলামকে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আগুনে তার বাঁ পায়ের হাঁটুর নিচের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তবে অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলেন।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর ১৩ নম্বরে একটি মিনিবাসে আগুন দেয়া হয়। এ ঘটনায় কেন হতাহত খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ