1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

তারেককে ফেরাতে বৃটেনকে চিঠি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০১৫
  • ৯৫ Time View

tarekkলন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে বৃটিশ সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ডের কাছে একটি চিঠি লিখেছেন। চিঠিটি ইতিমধ্যে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনারের হাতে পৌঁছেছে। দ্রুত সময়ের মধ্যে চিঠিটি হ্যামন্ডের কাছে পৌঁছে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলোকে ওই চিঠির অনুলিপি দিতে বলা হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, তারেক রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে সেগুলো আইনগতভাবে মোকাবেলার জন্য তাকে দেশে পাঠাতে আনুষ্ঠানিকভাবে চিঠিতে আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান চিকিৎসার জন্য ২০০৮ সালে দেশ ছাড়েন। এর পর থেকে তিনি বৃটেনে অবস্থান করছেন। সম্প্রতি তারেক রহমানের বক্তৃতা-বিবৃতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার ও প্রকাশের ওপর নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। একইসঙ্গে আদেশের ৩০ দিনের মধ্যে বিদেশে তারেক রহমানের লন্ডনে অবস্থানের বর্তমান অবস্থা জানাতে পররাষ্ট্রসচিবকে নির্দেশ দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ