1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড পাপুয়ায় মার্কিন পাইলটকে হত্যা, বিমান পুড়িয়ে দেওয়ার দাবি বিচ্ছিন্নতাবাদীদের যুক্তরাষ্ট্রে স্টেডিয়ামের মালিকানা নাইট রাইডার্স ও শাহরুখের খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগে শূন্য পদের তথ্য চেয়েছে সরকার

নাজমুল হুদার নতুন জোট বিএনএ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০১৫
  • ১১০ Time View

nazmul hudaসংকট নিরসনে ২৫টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ জাতীয় জোট’ (বিএনএ) নামের নতুন জোট ঘোষণা করেছে জোটের চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ জোটের ঘোষণা দেন।

বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ লেবার ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ ন্যাশনাল জার্নালিস্ট পার্টি, বাংলাদেশ শ্রমিক পার্টি, বাংলাদেশ জাতীয় তফসিল ফেডারেশন, বাংলাদেশ জনশক্তি পার্টি, বাংলাদেশ পিপলস ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক দলসহ ২৫টি দল রয়েছে নাজমুল হুদার এই জোটে।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, “দেশের রাজনৈতিক সংকট নিরসনে আলোচনার কোনো বিকল্প নেই। আলোচনার মধ্যবর্তী নির্বাচন ছাড়া এই জ্বালাও-পোড়াও এর রাজনীতি থেকে দেশকে মুক্ত করা সম্ভব নয়। তাই সংসদে আইন প্রণয়ন করে অথবা প্রয়োজনে সংবিধান সংশোধন করে হলেও অবাধ-নিরপেক্ষ মধ্যবর্তী নির্বাচন দিতে হবে।”

নাজমুল বলেন, “বর্তমান প্রেক্ষাপটে কোনো নির্বাচনই অর্থবহ হবে না যদি নির্বাচন কমিশন ও প্রশাসন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন না করে। তবে বিএনএ জনগণকে সঙ্গে নিয়ে দেশে নির্বাচনী পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- গণতান্ত্রিক ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি অ্যাডভোকেট. মো. জাহাঙ্গীর হোসেন, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান আব্দুল্লাহ জিয়া, গণ-সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ মাসুমসহ ২৫ দলীয় জোটের নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ