1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

ভাবিনি পরিস্থিতি এতো খারাপ হবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০১৫
  • ৯৩ Time View

muhitবিএনপির টানা অবরোধ নিয়ে কার্যত অসহায় প্রকাশ করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তারা ভেবেছিলেন খুব দ্রুতই পরিস্থিতি সামাল দেয়া যাবে। কিন্তু বিএনপির অবরোধ প্রত্যাহার না করায় তার প্রভাব পড়া শুরু করেছে অর্থনীতিতে। এমনটাই জানালেন মুহিত।

বর্তমান অবরোধ নৈরাজ্যকর পরিস্থিতিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ‘স্টুপিড অ্যাক্টিভিটি বাই বিএনপি’ বলেও অভিহিত করেন।

সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়ারি ম্যায়াডন অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুহিত।

অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে নারকীয় পরিস্থিতি চলছে। তবে এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করছি।’

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গত জানুয়ারিতে পরিস্থিতি ঠিক হয়ে গিয়েছিল। এবার ভাবিনি যে এ পরিস্থিতিটা এতো লম্বা হবে।’

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা তাকে জানিয়েছেন যে, তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হরতাল বন্ধে ব্যবসায়ীরা আদালতে যেতেই পারেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ