1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে

হাজিরা না দিতেই হরতাল: হাছান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০১৫
  • ৯৩ Time View

hasan28দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদলতে হাজিরা না দেয়ার জন্যই বিএনপি হরতাল ডেকেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক বনমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, “এদিকে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে আজ। কিন্তু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজও আদালতে উপস্থিত হবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া।”

সানাউল্লাহ জানান, খালেদা জিয়া গুলশান অফিসে অবরুদ্ধ থাকায় ও ব্যক্তিগত নিরাপত্তার কথা চিন্তা করে, আদালতে না যাবার সিদ্ধান্ত নিয়েছেন। টানা অবরোধ ও সকাল-সন্ধ্যা হরতালের কারণ দেখিয়ে, পরবর্তী তারিখে হাজিরার জন্য আদালতের কাছে সময় চেয়ে আবেদন করা হবে বলে জানিয়েছেন তিনি।

হাছান মাহমুদ বলেন, “রিয়াজ রহমানের ওপর হামলার দিন বা তার পরের দিন হরতাল না দিয়ে আজকের হরতাল দিয়েছে বিএনপি। তার কারণ মূলত  খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে চান না।”

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত হরতালের প্রতিবাদে এক সমাবেশে এসব কথা বলেন।

খালেদা জিয়ার নির্দেশে রিয়াজ রহমানের ওপর হামলা চালানো হয়েছে এবং তিনি (খালেদা) নিজেই হামলা পরিচালনা করছেন বলে মন্তব্য করে আওয়ামী লীগ এই নেতা। তিনি বলেন, “যারা জনগণের নেতা তারা সাধারণ জনগণের ওপর পেট্রোল বোমা হামলা চালাতে পারে না। আর যারা এই হামলা চালায় তারা দেশে বিশেষ পরিস্থিতি সৃষ্টি করতে চায়।”

হাছান জানান, গত ১২ দিনে দুই ডজন মানুষকে হত্যা করা হয়েছে, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটসহ সাড়া দেশের হাসপাতালে শত শত মানুষ কাতরাচ্ছেন। এসব ঘটনার হুকুকের আসামি হিসাবে খালেদা জিয়ার শাস্তি হওয়া উচিত বলেও মনে করেন তিনি।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে বক্তব্য দেন- সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাবান মাহামুদ, আওয়ামী লীগ উপকমিটির সহসম্পাদক হাসিবুর রহমান মানিক, এম.এম করিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ