1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

রাজনীতিকে কলুষিত না করার আহ্বান টিআইবির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০১৫
  • ৯৪ Time View

tib13রাজনীতিকে কলুষিত না করার জন্য দেশের প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ সকালে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা সহিংসতার রাজনীতি চাই না। মানুষের জীবন ও গণতন্ত্র বিপর্যস্ত হোক এমন কর্মসূচীও চাই না। দুই দলকে সহিসংতার রাজনীতি পরিহার করার আহ্বান জানান তিনি। ‘ঔষধ প্রশাসন অধিদপ্তরে সুশাসন: চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়, ঔষধ প্রশাসন অধিদপ্তরে অসাধু কর্মকর্তাদের যোগসাজশে লাইসেন্স প্রদানে প্রায়  ১৫ লাখ টাকা নিয়ম বহির্ভূত লেনদেন হয়। টাকার অংক নিয়ে প্রশ্ন থাকলেও অধিদপ্তর বিষয়টি স্বীকার করেছে। প্রতিবেদনের আরও বলা হয়, বড় বড় ঔষধ কোম্পানীগুলো রপ্তানীর জন্য উন্নত মানের কাঁচামাল ব্যবহার করে ঔষধ প্রস্তুত করে। আর দেশের অভ্যন্তরে বিক্রির জন্য অপেক্ষাকৃত নি¤œমানের কাঁচামাল ব্যবহার করছে। অত্যাবশ্যকীয় ঔষধ উৎপাদনে তাদের আগ্রহের ঘাটতি রয়েছে। রাজনৈতিক দলের প্রভাবকে ঔষধ প্রশাসনে চ্যালেঞ্জ হিসেবে উপস্থাপন করা হয় গবেষণা প্রতিবেদনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ