1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

নোয়াখালীতে ইজতেমার বাস দুর্ঘটনায় নিহত ১

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারি, ২০১৫
  • ১০৫ Time View

road accident2নোয়াখালীতে একটি ইজতেমার বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা লেগে মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী (৫৬) নামে এক মুসল্লি নিহত এবং ৫ জন আহত হয়েছেন। দেলোয়ার হোসেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের পঞ্চায়ত বাড়ির সেকান্তর মিয়ার ছেলে।

মঙ্গলবার রাত ২টার দিকে নোয়াখালীর সেনবাগ-সোনাইমুড়ী সড়কে ছাতারপাইয়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও নিহতের ভাই লেদু চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে এলাকার স্থানীয় মুসল্লিদের সঙ্গে একটি বাসযোগে ঢাকার টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় যাচ্ছিলেন দোলোয়ার হোসেন চৌধুরী। রাত ২টার দিকে বাসটি উপজেলার সোনাইমুড়ী-ছাতারপাইয়া সড়কের ছাতারপাইয়া বাইপাস এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে দোলোয়ার হোসেন চৌধুরীসহ বাসে থাকা ৬ মুসল্লি আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দোলোয়ার হোসেন চৌধুরী মারা যান। অপর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের ভাই লেদু চৌধুরী জানান, বুধবার দুপুরে নামাজে জানাজা শেষে দেলোয়ার হোসেন চৌধুরী লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, ইজতেমার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। কোনো মুসল্লি নিহতের বিষয়টি তিনি জানেন না। তবে এ বিষয়ে খবর নিচ্ছেন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ