1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

রক্তাক্ত নেইমার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০১৫
  • ১৩০ Time View

neymar13মেসি-নেইমারদের হারাতে পারলেই পয়েন্ট টেবিলে দু’নম্বরে উঠে আসবে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর বার্সা নেমে যাবে তৃতীয় স্থানে। এমন পরিসংখ্যানকে সামনে রেখে ন্যু ক্যাম্পে বার্সেলানোর মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ৷

গতবারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকোর বিপক্ষে বার্সেলোনার ম্যাচটি বেশ উত্তেজনাপূর্ণ ছিল৷ জয়ের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে দু’দলই। কিন্তু বার্সেলোনার বিপক্ষে শেষ পর্যন্ত পেরে ওঠেনি অ্যাটলেটিকো। হারতে হয়েছে ১-৩ গোলে৷ বার্সার একের পর এক আক্রমণের মুখে ছন্দ হারানো অ্যাটলেটিকোর ফুটবলাররা শুরু থেকেই মারমুখী হয়ে খেলতে থাকে। অবশ্য ব্যতিক্রম ছিল না বার্সেলোনাও।
এরই মধ্যে ম্যাচের ১২ মিনিটে নেইমার গোলের দেখা পান। ফলস্বরূপ, এই ব্রাজিলিয়ান অ্যাটলেটিকো মাদ্রিদের টার্গেটে পরিণত হন। ম্যাচের ১৬ মিনিটে নেইমার প্রতিপক্ষের ডি বক্সের প্রান্ত থেকে বল মারতে যাবেন, ঠিক এমন সময় বলের দখল নিতে নেইমারের পায়ের ওপর সজোরে ঝাঁপিয়ে পড়েন অ্যাটলেটিকোর হোসে গিমিনেজ। তার বুট মারাত্মকভাবে নেইমারের ডান পায়ে আঘাত করে।

ততক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়েন নেইমার। এর কিছুক্ষণ পর তার পা দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। পরে মেডিক্যাল স্টাফরা এসে তাকে মাঠের বাইরে নিয়ে যান। স্ট্রেচারে করে মাঠের বাইরে যাওয়ার সময় রক্তাক্ত মোজা দেখিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্রাজিলিয়ান তারকা। অবশ্য প্রাথমিক চিকিৎসার পর ফের মাঠে ফেরেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ