1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার আর হাসিনার ফিরে আসার ঘোষণায় যোগসূত্র আছে’ লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামে লোকগানে মুগ্ধ নরওয়ের রাষ্ট্রদূত জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ৫ দিনেই কোটি ভিউ, নাটকটি দেখে যা বলছেন দর্শক ‘মার, মার!’: আন্দোলনকারীকে মারধরের নির্দেশ দিয়েছিলেন শামীম ওসমান, ট্রাইব্যুনালে সাক্ষী বাংলাদেশে ১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফের গবেষণা ইউনানের সঙ্গে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন স্মৃতি হারানো মানেই কি বয়সের স্বাভাবিক পরিণতি? অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

সন্ত্রাসের বিরুদ্ধে ফ্রান্সে লাখো মানুষের ঐতিহাসিক সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ জানুয়ারি, ২০১৫
  • ১১৮ Time View

francesফ্রান্সের পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলায় ১৭ জন নিহত হওয়ার ঘটানয় চরমপন্থিদের বিরুদ্ধে এক সংহতি সমাবেশে যোগ দিতে লাখ লাখ মানুষ রাজধানী প্যারিসে জড়ো হয়েছেন। শুধুমাত্র প্যারিসেই ষোল লাখের বেশি মানুষ সমাবেশে অংশ নিয়েছে। আর গোটা ফ্রান্স জুড়ে ৩৭ লাখের বেশি মানুষ সমাবেশ করেছে।

র‌্যালিতে অংশ নেয়া অনেকের হাতে ছিল ফ্রান্সের পতাকা ও প্ল্যাকার্ড। কারো কারো প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমিই চার্লি, আমিই পুলিশ, আমিই ইহুদী’।

লাখ লাখ মানুষের এই অংশগ্রহণ দেখে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ অভিভূত হয়ে বলেছেন, প্যারিস আজ হয়ে উঠেছে পৃথিবীর রাজধানী। এত বিপুল মানুষের সমাবেশ ফ্রান্সের ইতিহাসে আগে আর কখনই ঘটেনি। এই সমাবেশ উপলক্ষে প্যারিসে আজ কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

বিভিন্ন দেশের অন্তত ৪৪ জন নেতা এই সমাবেশে যোগ দিয়েছেন। এদের মধ্যে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ফ্রান্সের র‌্যালির সঙ্গে একাত্মতা জানিয়ে সমাবেশ হয়েছে জার্মানির বার্লিন, স্পেনের মাদ্রিদ, যুক্তরাজ্যের লন্ডন, আমেরিকার ওয়াশিংটন ডিসি ও কানাডার মন্ট্রিয়লে।

উল্লেখ্য, প্যারিসে গত বুধবার চরমপন্থিরা রঙ্গ সাময়িকী শার্লি হেবডোর অফিসে হামলা চালায়। সেদিনের হামলায় নিহত হয় ১২ জন। পরের দিন গুপ্ত হামলায় নিহত হয় এক মহিলা পুলিশ।

সর্বশেষ হামলাটি চালানো হয় গত শুক্রবার প্যারিসের এক ইহুদি সুপারমার্কেটে। সেখানে একজন চরমপন্থি কয়েকজনকে জিম্মি করে। সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ