1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

খন্দকার মাহবুবসহ ২ শতাধিক আইনজীবীর বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০১৫
  • ৯৬ Time View

court6বিচারপতির গাড়ি ভাংচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সমিতির সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন খোকনসহ দুই শতাধিক আইনজীবীর বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বাবুপুরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাহবুবুল আলম বাদী হয়ে সোমবার রাতে শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করেন।  মামলায় খন্দকার মাহবুব হোসেন ও মাহবুব উদ্দিন খোকন ছাড়াও জয়নুল আবেদীন, সানাউল্লাহ মিয়া, তাজুল ইসলাম, ওসমান, ফাহিমা নাসরিন মুন্নী ও রিমা আক্তারের নাম উল্লে করা হয়েছে।

এদের বাইরে আরো দুই শতাধিক অজ্ঞাত পরিচয় আইনজীবীকে আসামি করা হয়েছে বলে শাহবাগ থানার এসআই আলতাফ হোসেন জানিয়েছেন।

সোমবার সুপ্রিম কোর্ট এলাকায় বিচারপতির গাড়ি ভাংচুর, কনস্টেবল মোস্তাফিজুর রহমান ও হাইকোর্টের দ্বাররক্ষী আলমগীরকে পিটিয়ে আহত এবং পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলা হয়েছে।

প্রসঙ্গত, সোমবার ৫ জানুয়ারি উপলক্ষে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে হাইকোর্ট প্রাঙ্গনে পাল্টাপাল্টি বিক্ষোভ প্রদর্শন করে আইনজীবিরা। এসময় কে বা কারা সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ফরিদ আহমেদের গাড়িতে হামলা চালায়। হামলায় মোস্তাফিজুর রহমান নামে ১ জন পুলিশ সদস্য আহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ