1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

আমরা এখনো ধৈর্য ধরে আছি: নানক

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারি, ২০১৫
  • ১০৮ Time View

nanokaআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমরা এখনো ধৈর্য ধরে আছি। আইন হাতে তুলে নিইনি। রাজপথে সতর্ক প্রহরায় আছি। আইন হাতে তুলে নিলে কিন্তু নাশকতাকারীরা দাঁড়াতেই পারবে না।

সোমবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নানক বলেন, “লন্ডন থেকে তারেকের বক্তব্যে পরিষ্কার খালেদা জিয়া নাশকতা করতে চেয়েছিলেন। উনি কখন কই যাবেন এটা তার ব্যাপার। কিন্তু মনে রাখতে হবে ইটটি মারলে কিন্তু পাটকেলটি খেতে হবে।”

নানক বলেন, “এটাই খালেদা জিয়ার শেষ ষড়যন্ত্র। আমরা মোকাবেলা করার চেষ্টা করছি। এটাই তাদের শেষ মরণ কামড়।”

তিনি বলেন, “খালেদা জিয়াকে পুলিশ বাসায় যেতে বলেছিল, তিনি যাননি। এজন্য পুলিশ তার নিরাপত্তা বাড়িয়েছে। আগে খালেদাকে রাজনীতি শিখতে হবে। নতুন করে রাজনীতি শিখতে হবে। তার নাটক করতে করতেই সব শেষ হয়ে যাবে।”

সোমবার সকাল থেকে ধানমন্ডির এই আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নেতাকর্মীদের আনাগোনা বাড়ছে। এর আশপাশে ধানমন্ডি থানা আওয়ামী লীগ নেতারাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সভানেত্রীর এই কার্যালয়ে আশপাশে সতর্ক অবস্থান নিয়ে আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ