1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

‘খালেদার ৭ দফা গণতন্ত্রের জন্য হুমকি’

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০১৫
  • ১৬৭ Time View

57486_ebuতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার ৭ দফার ভেতরে জঙ্গীবাদ ও রাজাকারদের সঙ্গে দোস্তির রাজনীতি ছাড়ার আর কিছু নেই। তিনি জঙ্গী-তাণ্ডব, নাশকতা ও আত্মঘাতী কর্মকাণ্ডের জন্য দেশবাসীর কাছে মাফ চাননি, তওবা করেনি, ভুল স্বীকার করেননি। উল্টো যুদ্ধাপরাধী, জঙ্গী অপরাধী ও অসৎ সাংবাদিকদের মুক্তির পক্ষে ওকালতি করেছেন। মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধী, রাজাকার ও জঙ্গীবাদ গণতন্ত্র ও নির্বাচনে হালাল করা যায় না। তিনি ৭ দফার মাধ্যমে আবারও সেই অপচেষ্টা করেছেন, যা গণতন্ত্র ও নির্বাচনের জন্য হুমকি স্বরূপ। শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা জাসদের সম্মেলনের উদ্বোধনের পর সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে জেলা জাসদের সভাপতি গাজী আব্দুল হাই তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, সহ-সভাপতি রেজাউল করিম তানসেন , প্রচার সম্পাদক আইয়ুব আলী খান, সাংস্কৃতিক সম্পাদক নাদের চৌধুরী, জেলা জাসদের সহ-সভাপতি এড. সুকুমার চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মুকুল বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ