1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ জিদানের কোচিংয়ে খেলা এমবাপের কাছে ‘সিনেমার গল্পের মতো’ নগদে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চুক্তি ‘ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার আর হাসিনার ফিরে আসার ঘোষণায় যোগসূত্র আছে’ লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামে লোকগানে মুগ্ধ নরওয়ের রাষ্ট্রদূত জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ৫ দিনেই কোটি ভিউ, নাটকটি দেখে যা বলছেন দর্শক ‘মার, মার!’: আন্দোলনকারীকে মারধরের নির্দেশ দিয়েছিলেন শামীম ওসমান, ট্রাইব্যুনালে সাক্ষী বাংলাদেশে ১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফের গবেষণা ইউনানের সঙ্গে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

ভয়াবহ দাবানলের কবলে অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০১৫
  • ১০০ Time View

dabanolদক্ষিণ অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে শনিবার পাঁচটি বাড়ি ধ্বংস হয়েছে।

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, ১৯৮৩ সালের পর এটাই সবচেয়ে ভয়াবহ দাবানল।

শুক্রবার বিকেলে প্রথমে ১৫৪ হেক্টর এলাকায় এই দাবানল শুরু হয়। পরে তা ৩৮কিলোমিটার পরিসীমার চার হাজার ৭৪১ হেক্টর এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে

কর্তপক্ষ জানায়, এ পর্যন্ত পাঁচটি বাড়ি দাবানলে ধ্বংস হয়েছে। তবে বাতাসের বেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার হওয়ায় এই সংখ্যা আরো বাড়তে পারে।

কর্মকর্তারা জানান, অ্যাডেলেইড নগরীর উত্তরপূর্বাঞ্চলে ছবির মতো সুন্দর অ্যাডেলেইড হিলসে ‘ভয়াবহ দাবানল’ শুরু হয়েছে। ওই এলাকায় দমকা বাতাস বয়ে যাওয়ায় ও উষ্ণ তাপমাত্রার কারণে দাবানল নিয়ন্ত্রণে আনা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

এলাকাটি কৃষি পণ্য ও মদ তৈরির কাঁচামাল যেমন আঙ্গুর উৎপাদনের জন্য প্রসিদ্ধ। এই এলাকায় প্রায় ৪০ হাজার লোকের বাস।

দক্ষিণ অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়ায় ১৯৮৩ সালের ভয়াবহ দাবানলে ৭০ জনের বেশি লোক প্রাণ হারায় ও কয়েক হাজার বাড়িঘর ও ভবন ধ্বংস হয়। সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ