1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ

পঞ্চগড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়ছে শীতের তীব্রতা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০১৫
  • ১১২ Time View

panchagarhপঞ্চগড়ে ভোর  থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বইছে হিমেল বাতাস। বৃষ্টি ও হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছে। শীতের এই দিনে বৃষ্টিপাতে মানব জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের তীব্রতায় জেলার অসহায় গরিব এবং ছিন্নমূল মানুষজন অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, হাড় কাঁপানো শীতের দাপটে সব মানুষ ঘরে আশ্রয় নিয়েছে। পথে ঘাটে চলাচলকারী মানুষ আর যান বাহনের সংখ্যা কমছে। বস্তি এলাকা, গ্রামাঞ্চল ও করতোয়া নদী তীরবর্তী এলাকার সাধারণ মানুষেরর মাঝের শীতবস্ত্রের চরম অভাব দেখা দিয়েছে।

অনেক অভাবী মানুষ খড় ও গাছের পাতা জ্বালিয়ে, কেউ কেউ চট গায়ে দিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হিমেল বাতাসে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।

শীতের এই দিনে বৃষ্টিপাতে মানব জীবন অতিষ্ট হয়ে উঠেছে। শীতের তীব্রতায় জেলার অসহায় গরিব এবং ছিন্ন মূল গরিব পরিবার অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছে।
পঞ্চগড় আবহাওয়া অফিস না থাকায় তাপমাত্রার পরিমাণ জানাযায়নি। তীব্র শীতের কারণে জ্বর মাথা ব্যথা, সর্দি, কাঁশিসহ শীতজনিত রোগের বিস্তার ঘটেছে।

শীতার্ত মানুষ শীত থেকে রক্ষার জন্য ছুটেছে পুরাতন কাপড়ের দোকানে। দুপুর পর্যন্ত কুয়াশায় ঢাকা ছিল আকাশ। শীত জনিত রোগে পঞ্চগড় আধুনিক হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকের শিশু, বৃদ্ধ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ