1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ জিদানের কোচিংয়ে খেলা এমবাপের কাছে ‘সিনেমার গল্পের মতো’ নগদে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চুক্তি ‘ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার আর হাসিনার ফিরে আসার ঘোষণায় যোগসূত্র আছে’ লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামে লোকগানে মুগ্ধ নরওয়ের রাষ্ট্রদূত জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ৫ দিনেই কোটি ভিউ, নাটকটি দেখে যা বলছেন দর্শক ‘মার, মার!’: আন্দোলনকারীকে মারধরের নির্দেশ দিয়েছিলেন শামীম ওসমান, ট্রাইব্যুনালে সাক্ষী বাংলাদেশে ১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফের গবেষণা ইউনানের সঙ্গে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০১৫
  • ৯৪ Time View

obama kimসিনেমা নির্মাতা প্রতিষ্ঠান সনি পিকচার্স-এ সাইবার হামলার জের ধরে শুক্রবার এক নির্বাহী আদেশে উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

উত্তর কোরিয়ার ৩টি প্রতিরক্ষা কোম্পানিসহ সরকারের ১০ জন ব্যক্তির ওপরে এই নিষেধাজ্ঞা এসেছে। নিষেধাজ্ঞার জবাবে উত্তর কোরিয়ার কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে, সনি পিকচার্স-এ হামলার অভিযোগ তারা শুরু থেকেই নাকচ করে এসেছে।

নিষেধাজ্ঞা জারির পর হোয়াইট হাউজ জানিয়েছে, উত্তর কোরিয়ার ‘উস্কানিমূলক ও দমনমূলক আচরণের বিরুদ্ধে’ এই পদক্ষেপ নেয়া হয়েছে।

উত্তর কোরিয়ার পারমানবিক কার্যক্রমের ওপরে আগে থেকেই নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন-কে গুপ্ত হত্যার পরিকল্পনা নিয়ে দি ইন্টারভিউ নামে একটি কমেডি সিনেমা বানায় সনি পিকচার্স। এই সিনেমা মুক্তির তারিখ ঘোষণার ক’দিন পরই সাইবার হামলা হয় সনি পিকচার্স-এ।

হামলার জন্য উত্তর কোরিয়াকে দোষারোপ করে যুক্তরাষ্ট্র এবং এর যথোপযুক্ত জবাব দেয়ারও ঘোষণা দেন বারাক ওবামা।

উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থা দি রেকনেইসেন্স জেনারেল ব্যুরো, অস্ত্র বেপারী প্রতিষ্ঠান দ্য কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশন (কমিড), গোয়েন্দা সংস্থার গবেষণায় সাহায্যকারী প্রতিষ্ঠান কোরিয়া টানগুন ট্রেডিং কর্পোরেশন-এর ওপরে নিষেধাজ্ঞা এসেছে।

আর সরকারি যে ১০ জন কর্মকর্তার ওপরে নিষেধাজ্ঞা এসেছে তাদের মধ্যে রয়েছেন কমিড-এর রাশিয়া প্রতিনিধি জ্যাং সোং চোল, ইরান প্রতিনিধি কিম ইয়ং চোল এবং কমিডের হয়ে সিরিয়ায় কর্মরত দুই কর্মকর্তা রিউ জিন ও ক্যাং রেইওং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ