1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অফশোর ব্যাংকিংয়ে বিদেশি মুদ্রা লেনদেনের সুযোগ বাড়ল হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ জিদানের কোচিংয়ে খেলা এমবাপের কাছে ‘সিনেমার গল্পের মতো’ নগদে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চুক্তি ‘ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার আর হাসিনার ফিরে আসার ঘোষণায় যোগসূত্র আছে’ লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামে লোকগানে মুগ্ধ নরওয়ের রাষ্ট্রদূত জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ৫ দিনেই কোটি ভিউ, নাটকটি দেখে যা বলছেন দর্শক ‘মার, মার!’: আন্দোলনকারীকে মারধরের নির্দেশ দিয়েছিলেন শামীম ওসমান, ট্রাইব্যুনালে সাক্ষী

কলকাতায় মরসুমের শীতলতম দিন, কাঁপছে উত্তর ভারত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০১৪
  • ১০৯ Time View

কলকাতার শীত বোধহয় অপেক্ষা করছিল বড়দিনের জন্য। ২৫-এর রাত কাটতেই না কাটতেই ঠাণ্ডা জাঁকিয়ে বসছে শহরে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার ছিল মরসুমের শীতলতম দিন। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। কলকাতার পাশাপাশি ঠাণ্ডায় image_111681_0কাঁপছে রাজ্যের বাকি জেলাও। বাঁকুড়া থেকে শ্রীনিকেতন, দার্জিলিং থেকে কৃষ্ণনগর জবুথবু মানুষদের ছবিটা প্রায় একই। রাজ্যের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি দেখা দিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বেশ কয়েক দিন ধরেই শহর কলকাতায় একটা শীত শীত ভাব থাকলেও সে ভাবে পড়ছিল না ঠাণ্ডা। আবহবিদরা এর জন্য দায়ী করছিলেন মেঘলা আকাশকে। এর জন্য উত্তুরে হাওয়া সে ভাবে বইতে পারছিল না। কিন্তু এখন আকাশ মেঘমুক্ত থাকায় বাড়তে শুরু করেছে হাওয়ার দাপট। এই পরিবেশ আপাতত কয়েক দিন বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস, ফলে বজায় থাকবে ঠাণ্ডা।

শীতের জন্য হা-পিত্যেশ করে থাকা রাজ্য এই পরিবেশকে স্বাগত জানালেও দেশের উত্তরের রাজ্যগুলির হাল কিন্তু বেশ খারাপ। প্রায় সমগ্র উত্তর ভারত জুড়ে চলছে শৈত্যপ্রবাহ। সঙ্গে রয়েছে কনকনে হাওয়ার দাপট আর ঘন কুয়াশা। ঠাণ্ডায় কাঁপতে থাকা রাজ্যগুলিতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। প্রচণ্ড ঠাণ্ডায় উত্তর ভারতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের। এর মধ্যে উত্তরপ্রদেশেই মৃত্যু হয়েছে ন’জনের। ৪ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা নিয়ে কাঁপছে দেশের রাজধানীও। রেল দফতর সূত্রে খবর, রাজধানী এক্সপ্রেস-সহ ৯০টি ট্রেন দেরিতে চলছে।

পাঞ্জাব এবং প্রতিবেশী হরিয়ানার তাপমাত্রা নেমে গিয়েছে ৩ ডিগ্রি সেলসিয়াসে। পাঞ্জাবের গুরদাসপুর জেলায় ঘন কুয়াশায় জিপ-ট্রাক সংঘর্ষে বৃহস্পতিবার রাতে মৃত্যু হয়েছে তিন জনের। একই কারণে উত্তরপ্রদেশে মৈনপুরিতে পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন তিন জন। কাশ্মীর উপত্যকার বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে। লাদাখের তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে হিমাঙ্কের ১০ ডিগ্রি নীচে। প্রায় জমে যাওয়া ডাল লেক দিয়ে কোনোমতে চলছে শিকারা।- ওয়েবসাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ