1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্বে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ বাণিজ্যের বাধা কাটাতে এফটিএ-পিটিএ বাস্তবায়ন চায় ঢাকা কমার্স ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক কিছু দক্ষ কর্মীকে বিনা খরচে ইতালি নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে: মাহদী আমিন সৌদির সঙ্গে আলোচনায় ইরানের; বিদেশি সেনামুক্ত আঞ্চলিক নিরাপত্তার আহ্বান আরাঘচির

আজ ১০ বছরে পা দিচ্ছে আরটিভি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪
  • ১১৫ Time View

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভি ১০ বছরে পা দিচ্ছে আজ। এ দিনটি উদযাপন করার জন্য সারা দিনই থাকছে জমকালো আয়োজন।

১০ বছর পদার্পণ উপলক্ষে আরটিভির প্রধান  নির্বাহী সৈয়দ আশিক রহমান বলেন, “আমরা আরটিভিকে সব শ্রেণী-পেশা এবং বয়সের দর্শক উপযোগী করে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে আরটিভির একদল প্রগতিশীল ও কর্মঠ কর্মী সব সময় নিয়োজিত রয়েছে দর্শকদের নান্দনিক চাহিদা পূরণে। তবে এই পথচলা সব সময় মসৃণimage_111569_0 ছিল না। অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাদের। আর এই পথচলায় সব সময় আমরা সঙ্গে পেয়েছি আরটিভি দর্শকদের। সেজন্য আমরা কৃতজ্ঞ।”

আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল ৮টা ৩০ মিনিটে থাকছে সরাসরি সংগীতানুষ্ঠান ‘উৎসবে আনন্দে আজ এবং আগামীর’। এতে উপস্থাপনা ও আবৃত্তি করবেন মাহিদুল ইসলাম, ফাতেমা তুজ জোহরা, চন্দনা মজুমদার, ইয়াসমিন মুসতারী, অনিমা রায়, অনুপমা মুক্তি প্রমুখ। ১০টা ৪০ মিনিটে বিশেষ ‘তারকালাপ’। ১২টা ১০ মিনিটে বাংলা ছায়াছবি ‘মনে প্রাণে আছো তুমি’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।

আরটিভির বেঙ্গল স্টুডিওতে লাইভ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা সকাল ১১টা ২০ মিনিটে। বিকালে থাকছে আরেকটি বিশেষ লাইভ গানের অনুষ্ঠান। উপস্থাপনায় ইশিকা। অংশগ্রহণে রিজিয়া পারভীন, দিনাত জাহান মুন্নী, আসিফ আকবর, নির্ঝর, কিশোর প্রমুখ। এটি প্রচার হবে বিকাল ৫টায়। রাত  ৮টা ২০ মিনিটে রয়েছে বিশেষ নাটক ‘বেলা শেষে’। রচনা ও পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে অপূর্ব, মম, ঊর্মিলা কর। রাত ৯টায় থাকছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ নাটক ‘দ নয় ধ’। আশরাফুল চঞ্চলের রচনা ও হিমেল আশরাফের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপর্ণা প্রমুখ। সবশেষে  রাত ১১টা ২০ মিনিটে ‘আমি আর মা’র বিশেষ পর্ব প্রচার হবে। এছাড়া রাত ১২টা ৫ মিনিটে রয়েছে বিশেষ ‘ফর ডেমোক্রেসি’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ