1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

গোপালগঞ্জে তরমুজ চাষিদের পাশে সমবায় ব্যাংক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মার্চ, ২০১২
  • ১৭০ Time View

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের তরমুজ চাষিদের সহযোগিতায় তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড।

জেলা সমবায় দফতরের মাধ্যমে এলাকার তরমুজ চাষিদের ওষুধ ও সার ক্রয়ের জন্য কৃষি ঋণ বিতরণ করেছে ব্যাংকটি।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কলাবাড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন প্রধান অতিথি হিসেবে কৃষকদের মধ্যে কৃষি ঋণের চেক বিতরণ করেন।

এ উপলক্ষে কলাবাড়ী ইউপি কার্যালয়ে চেয়ারম্যান মাইকেল ওঝার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জেলা সমবায় কর্মকর্তা মো. আবুল বাশার, বরুয়া তরমুজ চাষী সমবায় সমিতির সভাপতি স্বপন বিশ্বাস, তরমুজ চাষী মনিকা বিশ্বাস প্রমুখ।

জেলা সমবায় কর্মকর্তা আবুল বাশার বাংলানিউজকে জানান, এলাকার তরমুজ চাষিদের সংগঠিত করে পাঁচটি সমবায় সমিতি গঠন করা হয়েছে। এসব সমিতির ১০ জন তরমুজ চাষীকে ওষুধ ও সার ক্রয়ের জন্য ২ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড এ বছর তরমুজ চাষীদের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। বাকি টাকা সমবায়ী সদস্যদের মধ্যে বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ