1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সাইবার হামলার তদন্ত প্রস্তাব উত্তর কোরিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০১৪
  • ৮২ Time View

sony pসনি পিকচার্সে সাইবার হামলার পেছনে দায়ী কে তা খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে তদন্ত করতে প্রস্তাব দিয়েছে উত্তর কোরিয়া।

ওই আক্রমণের পেছনে উত্তর কোরিয়াই দায়ী বলে যে অভিযোগ করছে যুক্তরাষ্ট্র, সেটিকে ভিত্তিহীন বলে দাবি করেছে দেশটি। উত্তর কোরিয়া বলছে, এটি তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রটানো একটি ‘কুৎসা’।

সনি পিকচার্সের নির্মিত একটি কমেডি সিনেমাকে ঘিরেই যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে তৈরি হয়েছে এই উত্তাপ। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে হত্যা করা হয়েছে- এমন একটি কাহিনী নিয়ে সিনেমা বানায় সনি পিকচার্স।

বড়দিনে সেই ছবিটি মুক্তি দেয়ার কথা ছিল। কিন্তু তার আগেই শুক্রবারে সনি পিকচার্সে সাইবার হামলা হয় এবং এরপর সিনেমা মুক্তির তারিখ পিছিয়ে দেয় সনি কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্র বলছে, এই আক্রমণের পেছনে আছে উত্তর কোরিয়া। তবে আক্রমণের প্রকৃত হোতাকে খুঁজে বের করতে যৌথভাবে তদন্তের প্রস্তাব দিয়ে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে খবরও প্রচার করা হয়েছে।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতাকে নিয়ে হাস্য-রসাত্মক এই সিনেমা বানানোর মধ্য দিয়ে তার মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে বলেই মনে করে উত্তর কোরিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ