1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন

সিলেটে সড়ক দূর্ঘটনায় ২জন নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০১৪
  • ৯৯ Time View

road acciঢাকা-সিলেট মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৩ জন আহত হন।

রবিবার সকাল ১০টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দক্ষিণ সুরমা থানার ওসি আবুল ফজল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আবুল ফজল জানান, সকাল ১০টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের তেতলী নামক স্থানে জগন্নাথপুরগামী একটি বাস ও সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আনফর আলী (৬০) নামের এক বৃদ্ধ ও জয়নাল আবেদীন নামের এক যুবক মারা যান। আনফর আলী ঘটনাস্থলে নিহত হয়েছেন। জয়নাল আবেদীনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত হন আরও তিনজন। তাদের নাম পরিচায় পাওয়া যায়নি। আহতদেরকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আনফর আলীর বাড়ি সিলেটের ওসমানী নগর থানার কাজিরগাঁও গ্রামে। একই থানার মজলিসপুর গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন।

(জাস্ট নিউজ/প্রতি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ