1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসানুল হক ইনু আন্দোলন দমনের বৈঠকগুলোতে অংশ নিতেন অফশোর ব্যাংকিংয়ে বিদেশি মুদ্রা লেনদেনের সুযোগ বাড়ল হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ জিদানের কোচিংয়ে খেলা এমবাপের কাছে ‘সিনেমার গল্পের মতো’ নগদে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চুক্তি ‘ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার আর হাসিনার ফিরে আসার ঘোষণায় যোগসূত্র আছে’ লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামে লোকগানে মুগ্ধ নরওয়ের রাষ্ট্রদূত জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ৫ দিনেই কোটি ভিউ, নাটকটি দেখে যা বলছেন দর্শক

টাইম পার্সন অফ দ্য ইয়ার ইবোলা দল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০১৪
  • ৯৬ Time View

ebola maliপ্রাণ তুচ্ছ করে, পরিবারের কথা না ভেবে যারা পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারীতে আক্রান্তদের চিকিৎসা ও সেবা করে চলেছেন, তাদেরই ২০১৪ সালের ‘পার্সন অফ দ্য ইয়ার’ বাছল ‘টাইম’ ম্যাগাজিন৷

পত্রিকা সম্পাদক ন্যান্সি গিবস এই নির্বাচনকে সমর্থন করে বলেছেন, ‘আজও পৃথিবীর বহু জায়গায় সংক্রামক ব্যাধির জন্য চিকিত্সা ব্যবস্থা উন্নত নয়৷ কিন্তু আজও এক শ্রেণির মানুষ আছেন যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে, পৃথিবীর বাকি অংশ রাতে নিশ্চিন্তে রাতে ঘুমাতে যেতে পারে৷’

প্রচ্ছদকাহিনিতে সেন্টার ফর ডিজিজ-এর ডিরেক্টর টম ফ্রাইডেনের পাশাপাশি স্থান পেয়েছেন অ্যাম্বুল্যান্স সুপারভাইজার ফোডে গালাও৷ আর্ত-পীড়িতদের কাছে কেউ ছুটে গিয়েছেন, ‘ঈশরের ডাকে’, কেউ ‘দেশের জন্য’ ৷ কারও আবার বিপদের মোকাবিলা করার এই অভ্যাস নাকি সহজাত৷

চলতি বছরে, পশ্চিম আফ্রিকার গিনি, সিয়েরা লিওন, লাইবেরিয়া এবং পরে নাইজিরিয়ায় এই সংক্রমণ ছড়ানোর ফলে ৬০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ইবোলায় আক্রান্ত হয়ে ১১,০০০ মানুষ মৃত্যুর সঙ্গে এখনও লড়ে চলেছেন৷

‘পার্সন অফ দ্য ইয়ার’ হওয়ার দৌড়ে ছিলেন আমেরিকার ফার্গুসনের বিক্ষোভকারীরা,রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কুর্দ নেতা মাসুদ বারজানি, শিল্পপতি জ্যাক মা, প্রমুখ৷

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঠকদের সমীক্ষায় প্রথম হলেও, বাছাই আটজনের মধ্যে আসতে পারেননি৷ মূল তালিকায় ৫৮ জনের নাম ছিল৷

টাইম পত্রিকার পক্ষ থেকে এই সম্মান তাকে দেওয়া হয়, যিনি বিগত বছরের ঘটনাপ্রবাহের উপর সবচেয়ে প্রবল ভাবে ভালো বা খারাপ প্রভাব বিস্তার করেছেন৷

১৯২৮ সালে প্রথম এই সম্মান দেওয়া হয়৷ সে বছর সম্মানিত হন বৈমানিক চার্লস লিন্ডবার্গ ৷ এর পর সম্মানিত হয়েছেন ওয়ালিস সিম্পসন, মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলা, জেফ বেজোস-এর মতো বিশিষ্টজনেরা৷

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ