1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা হাসানুল হক ইনু আন্দোলন দমনের বৈঠকগুলোতে অংশ নিতেন অফশোর ব্যাংকিংয়ে বিদেশি মুদ্রা লেনদেনের সুযোগ বাড়ল হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ জিদানের কোচিংয়ে খেলা এমবাপের কাছে ‘সিনেমার গল্পের মতো’ নগদে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চুক্তি ‘ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার আর হাসিনার ফিরে আসার ঘোষণায় যোগসূত্র আছে’ লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামে লোকগানে মুগ্ধ নরওয়ের রাষ্ট্রদূত জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান মালালা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০১৪
  • ৯৫ Time View

malala1নোবেল পুরস্কারপ্রাপ্ত কিশোরী মালালা ইউসুফজাই স্বপ্ন দেখেন একদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার। এই পুরস্কার গ্রহণের আগে বুধবার বিবিসিকে তিনি বলেন, ভবিষ্যতে তিনি রাজনীতিতে যুক্ত হতে চান এবং সেখানেই নিজের ক্যারিয়ার গড়তে চান।

যুক্তরাজ্যে তার শিক্ষাজীবন সমাপ্ত করে একদিন নিজেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান মালালা।

ভারতের মানবাধিকার কর্মী কৈলাস সত্যার্থির সঙ্গে মালালা ইউসুফজাই এ বছর যৌথভাবে নোবেল পেয়েছেন। এখন পর্যন্ত তিনিই সবচেযে কমবয়সে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন।

মেয়েদের শিক্ষার বিষয়ে তার ভূমিকার জন্য মালালা ইউসুফজাই ২০১২ সালে তালেবানদের বন্দুকের হামলার শিকার হয়েছিলেন।

অসলোতে বিবিসির হার্ডটক অনুষ্ঠানের সঞ্চালক স্টিফেন সাকুরের সঙ্গে আলাপকালে ১৭ বছর বয়সী মালালা বলেন, তিনি পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভূট্টোর রাজনৈতিক জীবন থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছেন যিনি ২০০৭ সালে নিহত হওয়ার আগে দু-দফায় দেশ পরিচালনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ