1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

আন্দোলনের জোয়ারে অবৈধ সরকারের বিদায় হবে: মির্জা আলমগীর

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০১৪
  • ১৪৩ Time View

fakrullজনগণের আন্দোলনের জোয়ারেই এই ‘অবৈধ’ সরকারের বিদায় হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘গণভিত্তিহীন অবৈধ ক্ষমতার সিংহাসন যে কোনো মুহূর্তে হুড়মুড় করে ভূমিতলে শায়িত হবে।’

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের ১৯ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে তিনি এ বিবৃতি দেন।

মির্জা আলমগীর বলেন, ‘অবৈধ সরকার তাদের জুলুম-নির্যাতনের ধারাবাহিকতায় বিরোধীদলীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার, শারীরিক নির্যাতন, হত্যা, গুমের রক্তাক্ত পথেই নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে চাচ্ছে।’

অবিলম্বে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক ‘উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।

এ ছাড়া বিবৃতিতে যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের গুলশানের বাসায় পুলিশি তল্লাশীর নামে আসবাবপত্র তছনছ ও পরিবারের সদস্যদের সঙ্গে অশালীন আচরণেরও নিন্দা এবং প্রতিবাদ জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ