1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

বর্তমান সরকার আদর্শ পুলিশি রাষ্ট্রের রোল মডেল: রিজভী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০১৪
  • ৮৬ Time View

rizviআওয়ামীলীগ সরকার বিশ্বের কাছে আদর্শ পুলিশি রাষ্ট্রের রোল মডেল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যডভোকে রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, অবৈধ অনির্বাচিত সরকারের জনগনের কাছে দায়বদ্ধতা বলতে কিছু নেই। এদের আস্কারা পেয়ে পুলিশ প্রশাসন কাউকে তোয়াক্কা করছে না। যখন যাকে মন চাচ্ছে গ্রেফতার করে নির্যাতন চালাচ্ছে। এসময় বিএনপি নেতা-কর্মীদের দমন, নির্যাতন বর্তমান অবৈধ সরকারের বিকৃত নেশায় পরিনত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যলয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী আহমেদ বলেন, ৭৫ সালের প্রাইমারী বাকশাল যেমন বেশি দিন টিকতে পারেনি তেমনি ভাবে বর্তমান সেকেন্ডারী বাকশালও টিকতে পারবে না।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, গত ৫ জানুয়ারীর নির্বাচন ও ছাত্রলীগ নেতা-কর্মীদের প্রতিষ্ঠিত করা নিয়ে এইচটি ইমামের মন্তব্যের কারনে নাকি অবৈধ প্রধানমন্ত্রী তার উপর নারাজ হননি। এখনো তার ওপর পূর্ণ আস্থা রয়েছে। যাদের সাথে নিয়ে বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী অপকর্ম চালিয়েছেন তাদের প্রতি তো তার আস্থা থাকবেই। এ আর নতুন কি?

সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ রবিবার যশোর জেলা বিএনপির ৪৩ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকে গ্রেফতারের নিন্দা জানান। এবং তাদের মুক্তি দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির অর্থ সম্পাদক আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ