1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
টানাপড়েনের পর তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’ ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা ১০০ বছরেরও বেশি সময় পর বিড়াল পরিবারের নতুন প্রজাতির সন্ধান মিলল বলিভিয়ায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ফের শুরু হয়েছে: দ্য হিন্দু চেলসির ম্যাচসহ টিভিতে আজকের খেলা সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ বিক্রির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের অনুমোদন ঢাবিতে আন্তর্জাতিক অণুজীব দিবস পালিত এশিয়ান গেমস হকিতে হার দিয়ে শুরু বাংলাদেশের

সড়ক দুর্ঘটনায় ইটিভির তিন কর্মী আহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪
  • ১৩২ Time View

etvবেসরকারি চ্যানেল একুশে টেলিভিশনের তিন কর্মী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তারা হলেন রিপোর্টার মোহাম্মদ আবদুল হাকিম মোড়ল, ক্যামেরাম্যান আবদুল রাজ্জাক ও গাড়িচালক দেলোয়ার হোসেন। আজ রোববার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই নাইট ডিউটিতে ছিলেন।

জানা গেছে, ওই তিনজন মিরপুর থেকে কল্যাণপুর হয়ে কারওয়ান বাজারে অফিসে ফিরছিলেন। কলেজগেটে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের সামনে পৌঁছালে তাদের গাড়িকে একটি ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তাদের গাড়ি উল্টে গেলে তিনজনই গুরুতর আহত হন।  প্রধানমন্ত্রীর বাসভবনের নিরাপত্তাকর্মীরা তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

ঢামেক চিকিৎসক জাকির হোসেন জানিয়েছেন, দুর্ঘটনায় অন্য কারো তেমন ক্ষতি না হলেও আবদুল হাকিম মোড়লের তিনটি হাড় ভেঙে গেছে।

মোহাম্মদপুর থানার ওসি আজিজুল ইসলাম জানিয়েছেন, ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকচালক, হেলপার ও ট্রাকটি আটকের চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ