1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

মেট্রোরেল আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০১৪
  • ১০০ Time View

cabinet‘মেট্রোরেল আইন-২০১৪’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।

এ আইনের অধীনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ হবে ‘ঢাকা ম্যাস ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড’র নিয়ন্ত্রণকারী সংস্থা। এর আগে গত ২৮ এপ্রিল এ আইনের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে বিশেষ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে আইনে। এ বিধানের মাধ্যমে পদ্মা সেতুর জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে।
খসড়া আইনে মেট্রোরেলের ভাড়া নির্ধারণ, পরিদর্শক নিয়োগের বিধান, আইন লঙ্ঘন করলে শাস্তির কথা বলা হয়েছে। মেট্রোরেল পরিচালনার জন্য লাইসেন্স নিতে হবে বলেও আইনে বলা হয়েছে। তবে এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানকে লাইসেন্স নিতে হবে না, তবে ফি দিতে হবে।

মোশাররাফ হোসেন বলেন, ভাড়া নির্ধারণের জন্য একটি উপ-কমিটি গঠনের কথা বলা হয়েছে খসড়া আইনে। লাইসেন্স ছাড়া মেট্রোরেল পরিচালনা করা, অনুমোদন ছাড়া মালিকানা হস্তান্তর, চলাচলে বাধা সৃষ্টি করলে, বিনা টিকেটে ভ্রমণ করা, নিরাপত্তা বিঘিœত করলে বিভিন্ন মেয়াদে শাস্তির বিধান রাখা হয়েছে খসড়া আইনে।

সর্বোচ্চ শাস্তির মধ্যে রয়েছে ১০ বছর কারাদ- ও এক কোটি টাকা জরিমানা। লাইসেন্স ছাড়া মেট্রোরেল পরিচালনা করলে এ শাস্তি দেওয়া হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

এ ছাড়া বৈঠকে ‘সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) আইন-২০১৪’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ