1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

রাজশাহীতে পুলিশর ওপর বোমাহামলা, আটক ২৭

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০১৪
  • ১২৪ Time View

arrest28রাজশাহীতে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার সকালে যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায়ের প্রতিবাদে ডাকা জামায়াতের হরতাল চলাকালে মহানগরীর হেতেমখাঁ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাতটার দিকে নগরীর মনিচত্তর এলাকা থেকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি এমাজ উদ্দিন মন্ডল। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হেতেম খাঁ এলাকায় সমাবেশে মিলিত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে কেউ হতাহত হয়নি।

পরে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানগরীর বোয়ালিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, এ ঘটনায় একটি মামলা করা হবে।

এদিকে যুদ্ধাপরাধীদের রক্ষায় জামায়াতের ডাকা হরতালে নাশকতা প্রতিরোধে বুধবার রাত থেকে রাজশাহী মহানগরীতে পরিচালিত অভিযানের মাধ্যমে ২৭জনকে আটক করেছে পুলিশ। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী এ প্রসঙ্গে বলেন, “হরতালে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। যেখানেই হরতাল সমর্থকরা পিকেটিং করার চেষ্টা করছে সেখানেই পুলিশ তাদের প্রতিহত করেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭ জনকে আটক করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ