1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
সংকটাপন্ন বেসরকারি ব্যাংকে বিপিসির ৪,৮১৩ কোটি টাকা আমানত, অনিয়ম তদন্তে কমিটি হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ বরিশালে উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ফ্রিতে যেভাবে দেখবেন খেলা শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির পদে পরিবর্তন, দায়িত্বে হাফিজ উল্লাহ গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু ব্যাটারদের রাজত্বের দিন সুবিধাজনক অবস্থানে সিলেট-ময়মনসিংহ রাজশাহীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শপথ নিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের নবনির্বাচিত আমির

সব রায় কার্যকর করে দেশকে অভিশাপমুক্ত করবো : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০১৪
  • ১৪৭ Time View

hasina2প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধের বিচারের মাধ্যমে সব রায় কার্যকর করে দেশকে অভিশাপমুক্ত করবো। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, যদি স্বাধীনতার ঘোষক দাবী করেন তাহলে কি করে যুদ্ধাপরাধীদের সাথে ঘর সংসার করেন। জেলহত্যা দিবস উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশ তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ২০০৬ সালে উনি বলেছিলেন আমি নাকি বিরোধীদলীয় নেতাও হতে পারব না। ভাগ্যের কী নির্মম পরিহাস আজকে উনি নিজেই বিরোধীদলীয় নেতা হতে পারেন নাই। আর আল্লাহর রহমতে জনগণের ভোটে আমরা আজ ক্ষমতায়। ওনার অভিশাপ যেন আমাদের জন্য আশীর্বাদ। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন ওনার (খালেদা জিয়ার) সহ্য না। আসলে তিনি এখন আফসোস করছেন, ক্ষমতা নাই, দুর্নীতি করতে পারছেন না, কমিশন খেতে পারছেন না। জাতির জনক বঙ্গবন্ধু ও চার জাতীয় নেতাকে হত্যার পর বাংলাদেশের ইতিহাস বিকৃতির চেষ্টা করা হয় বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন। এর আগে দুপুরের পর থেকেই সমাবেশে যোগ দিতে ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও আশেপাশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা আসতে শুরু করে। ব্যানার, ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। দুপুর আড়াইটার দিকে সমাবেশ স্থল জনস্রোতে পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ