1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

নয়াপল্টনে ছাত্রদলের ৭ নেতা-কর্মী আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪
  • ১০৪ Time View

Chatro Dolরাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের ৭ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে তাদের আটক করা হয়। পল্টন থানার এসআই মতিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল বের করার জন্য সমাবেত হন। এ সময় পুলিশ ৭ জনকে আটক করে।

তবে সকাল থেকে ছাত্রদলের অন্তত ৩০ জন নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেন ছাত্রদলের নতুন কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ