1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ

ইবোলা ঠেকাতে বিদেশ থেকে আগতদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ অক্টোবর, ২০১৪
  • ১৪৭ Time View

high courtপ্রাণঘাতী ইবোলা ভাইরাস মোকাবেলা ও আক্রান্তদের শনাক্তকরণে বিদেশ থেকে দেশে প্রবেশের সময় সব ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি নাঈমা হায়দার ও মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্টের বেঞ্চ আজ সোমবার এ নির্দেশ দেন।

 
একই সঙ্গে আদালত ইবোলা মোকাবেলা ও শনাক্তকরণে যথাযথ ব্যবস্থা গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন।
 
স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, সিভিল এভিয়েশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
প্রাণঘাতী ইবোলা ভাইরাস মোকাবেলা ও আক্রান্তদের শনাক্তকরণের জন্য বিদেশ থেকে দেশে প্রবেশের সময় সব ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা চেয়ে গত বৃহস্পতিবার হাইকোর্টে দুটি রিট করা হয়।
 
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী রিট দুটি করেন।
 
এর মধ্যে ইউনুস আলী আকন্দের করা রিটের শুনানি নিয়ে সোমবার আদেশ দেন আদালত। অপর রিটটির শুনানি হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ